দেশের সব স্কুল ও কলেজকে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার মেনে বছরজুড়ে খেলাধুলার আয়োজন করতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১৫ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ছবি: ক্রিকেট খেলা (প্রতীকী ছবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে সারা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিজ্ঞপ্তিতে সই করেছেন মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা)।
বিজ্ঞপ্তির সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একটি আবেদন জুড়ে দেওয়া হয়েছে। ওই আবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গত ২৯ মার্চ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে।
এদিকে বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সকাল ১১টায় বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সূত্র: দৈনিক অভিমত, ১৬ নভেম্বর ২০২৬
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।