বিষয়: সরকারি চাকরি
পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: আবেদন শেষ ১৭ নভেম্বর, ফি ২২৩ টাকা
পেট্রোবাংলা ও এর ১২টি কোম্পানিতে ৯ম ও ১০ম গ্রেডে মোট ৭৫৩ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন শেষ ১৭ নভেম্বর, ফি ২২৩ টাকা। একজন প্রার্থী শুধু একটি পদেই আবেদন করতে পারবেন।
৩ দিন আগে
বিসিআইসিতে ২৭৪ পদে নিয়োগ: আবেদন শেষ আজই, ১২ নভেম্বর বিকেল ৫টা
বিসিআইসিতে ৯ম ও ১০ম গ্রেডে ২৭৪ পদে নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ ১২ নভেম্বর বিকেল ৫টায়। এখনো আবেদন না করে থাকলে এখনই করুন—সময় বাড়ানোর কোনো নোটিশ আসেনি।
৩ দিন আগে
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ: ১০ হাজার ২১৯ পদে আবেদন চলছে, শেষ তারিখ ২১ নভেম্বর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে আবেদন চলছে। প্রথম ধাপে আবেদন করতে পারবেন ছয় বিভাগের স্থায়ী বাসিন্দারা। আবেদনের শেষ সময় ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
৩ দিন আগে
বিপিএসসির নন-ক্যাডারে ১৪৭ পদে নিয়োগ, সাব-রেজিস্ট্রারই ৮৪টি; আবেদন শেষ ৩০ নভেম্বর
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন-ক্যাডার পদে দুটি বিজ্ঞপ্তিতে ১৯ ধরনের পদে ১৪৭ জন নিয়োগ দেবে। সবচেয়ে বেশি পদ সাব-রেজিস্ট্রারে—৮৪টি। আবেদন শেষ ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টায়।
৩ দিন আগে
কর অঞ্চল-১৭ ঢাকায় ৫৫ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শুধু ঢাকা জেলার বাসিন্দারা
অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল-১৭ ঢাকায় কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারীসহ ৭ ক্যাটাগরিতে ৫৫ জন নিয়োগ পাবেন। আবেদন করতে পারবেন কেবল ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা; শেষ সময় ৩০ নভেম্বর বিকেল ৫টা।
৩ দিন আগে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু আজ, শেষ ৫ ডিসেম্বর
তিন ক্যাটাগরিতে মোট ১০ জন নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসএসসি থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন, সব জেলার জন্য উন্মুক্ত; ফি ৫৬ থেকে ১১২ টাকা।
৩ দিন আগে
সংসদ সচিবালয়ে ১৫৫ জনের চাকরি, আবেদন শেষ ২ ডিসেম্বর
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২৮টি পদে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে; অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক— নানা যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪ দিন আগে
কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি, আবেদন শুরু ১৬ নভেম্বর
কৃষি বিপণন অধিদপ্তরে আটটি পদে ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন; সবচেয়ে বেশি নেওয়া হবে অফিস সহায়ক ও অফিস সহকারী পদে।
৪ দিন আগে
সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক ও ড্রাইভার পদে মোট ৩৪৭ জন নিয়োগ দেওয়া হবে। জেএসসি, এসএসসি ও এইচএসসি পাস প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৪ দিন আগে
ডাক অধিদপ্তরে ১৬৯ পদে নিয়োগ, আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত
ডাক অধিদপ্তরে ৩৬টি ক্যাটাগরিতে ১৬৯ জন নিয়োগ দেওয়া হবে। ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস, উপজেলা পোস্টমাস্টার, অফিস সহায়কসহ নানা পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর থেকে।
৪ দিন আগে